ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বউ-শ্বাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল তিনটায় উপজেলা সদরের জেলেপাড়া গ্রামে এক বর্ণাঢ্য আয়োজনে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিড়িয়ে আনতে ঐতিহ্যবাহী বউ শ্বাশুড়ীর মেলা বসানো হয়েছে।
মেলায় সব চেয়ে আকর্ষণীয় ছিল বউ-শ্বাশুড়ির মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা। মেলা ও বউ- শ্বাশুড়ির খেলা উপভোগ করতে ওই এলাকাসহ আশে পাশে শতশত নারী-পুরুষের ঢল নামে। বউ-শ্বাশুড়ি খেলাটি ব্যাপক আনন্দ উল্লাসের মাধ্যমে মেলায় শতশত দর্শক উপভোগ করেন। খেলায় অংশ নেয়া বউ -শ্বাশুড়িরাও অনেকটা আনন্দ উৎসবের মধ্য দিয়ে খেলাটি সম্পুর্ণ করেছেন। শেষ পর্যন্ত দীর্ঘ লড়াইয়ের বউদের হারিয়ে শ্বাশুড়ী দল প্রতিযোগীয় বিজয়ী হন।
স্থানীয় অঞ্জলি রানী সরকার ও শ্যামলী রানী সরকার জানান, অনেক দিন পর গ্রাম বাংলা হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বউ-শ্বাশুড়ির মেলাটি আমাদের গ্রামে হয়েছে। খুবই ভালো লাগলো। মেলায় বউ-শ্বাশুড়িদের মধ্যে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর এই প্রতিযোগিতায় আর শাশুড়িদের দল বিজয়ী হয়। মেলাটি দেখতে অল্প সময়ের মধ্যে আশেপাশের শতশত নারী ও তরুণ কিশোদের ঢল নামে।
জানা গেছে, ওমেন ইনিটিয়েটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (W4CD) আয়োজনে ও উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ- এর সহযোগীতায় আদর্শ পরিবার গঠন, সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে এক জমকালো আয়োজনে বউ-শ্বাশুড়ির মেলার আয়োজন করেছে।
মেলায় স্পন্সারশিপ অফিসার বিমান চন্দ্র মন্ডল, স্পন্সারশিপ সহকারী আরিফা, শিমু বেগম, কেস ওয়ার্কার এনামুর হক, কমিউনিটি মবিলাইজার রুহুল আমিন, গীতা রানী পাল, সিএফ যমুনা রাণী, আর এফ আন্জুমান আরা বেগম এবং ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































