কাশী কুমার দাস, দিনাজপুর :
নানা আয়োজনের মধ্যে দিয়ে আজ রোববার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম ইনডেক্স সানরাইজ বাংলাদেশ জুনিয়ার ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৪ দিনাজপুরের বিকেএসপির চার খেলোয়ারের সাফল্যজনক অর্জন দিনাজপুর বাসীর মুল উজ্জ্বল করেছে।
গত ১৩-১৫ ডিসেম্বর বিকেএসপি দিনাজপুরের ছাত্র মো. সাফাকাত রহমান অপূর্ব, মো. জিমতেহাম হুসাইন ফিহাদ, মো: রাইসুল ইসলাম রাজ, মো. ফুয়াদ হাসান ফারদিল বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৪ ব্যাডমিন্টন টুর্নামেন্টে সাফল্যের সাথে জয়লাভ করেছে। ১৩ হতে ১৫ শহীদ তাজউদ্দীন আহম্মেদ ইনডোর স্টেডিয়ামে দিনাজপুর বিকেএসপি’র চারজন খেলোয়াড় অংশগ্রহন করে এবং কৃতিতের সাথে জয়লাভ করে। ইনডেক্স সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৪ এ সারা বাংলাদেশে ৬জনের মধ্যে দিনাজপুর বিকেএসপি’র ছাত্র মো. সাফাকাত রহমান অপূর্ব, মো. জিমতেহাম হুসাইন ফিহাদ, মো. রাইসুল ইসলাম রাজ, মো. ফুয়াদ হাসান ফারদিল। মো. সাফাকাত রহমান অপূর্ব দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর উত্তর মুন্সিপাড়ার বাসিন্দা জিয়াউর রহমান নওশাদের ছেলে।
আমন্ত্রণ/এসিজি


































