গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ) :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকের কাষ্টমার এওয়ারনেস প্রোগ্রামের আওতায় গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের কল্পনা সুপার মার্কেটের দো-তলায় ব্যাংক চত্বরেই এই অনুষ্ঠানের আযোজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার ময়নুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ি আজমল হোসেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোপাল মোহন্ত, বিশিষ্ট চিকিৎসক ডা. ব্রজেন্দ্র নাথ মালাকার, বিশিষ্ট ব্যবসায়ি স্বাধীন নন্দী প্রমূখ। শেষে কাষ্টমার সার্ভিস অফিসার হারুন অর রশিদ সঙ্গীত পরিবশেন করেন। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকের গ্রাহক ও সুধী সমাবেশ
ডিসেম্বর ১২, ২০২৪


































