কাশী কুমার দাস, দিনাজপুর :
“১৮’র আগে বিয়ে নয়-তবেই জীবনে সুখের হাওয়া বয়”-এই স্লোগানকে সামনে রেখে আজ সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে ঈদগাহ আবাসিক এলাকা চেহেলগাজী মহাবিদ্যালয় চত্বরে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশু শ্রম নিরসন প্রকল্পের আওতায় ২৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত ও তালিকাভুক্ত উপকার ভোগীদের মাঝে ঝুঁকিপূর্ণ কর্মজীবি শিশুদের স্কুল মুখি করনের লক্ষ্যে দরিদ্র ও হতদরিদ্র পরিবারের জন্য আয়বৃদ্ধি মূলক কাপড়ফেরী ক্ষুদ্র ব্যবসায়ী উপকরণ-২০২৪ বিতরণ করা হয়েছে।
দিনাজপুর এপি, ওয়াল্ড ভিশন বাংলাদেশ কার্যালয়ের ফিল্ড টিপি স্পেশালিষ্ট লাইভলিহুড এর কাজল কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মতিউর রহমান কাপড়ফেরী ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রতিজনকে ১৭ হাজার ৯৮ টাকা মূল্যের ১৫টি আইটেমের যেমন, শাড়ি, থ্রি পিস, লুঙ্গি, গামছা, চাঁদরসহ নিত্য ব্যবহারয্য কাপড় আগাম পুঁজি হিসেবে এককালিন বিনা মুল্যে উপকরণ বিতরণ করতে গিয়ে বলেন, দরিদ্র জনগোষ্ঠি সদস্যদের অতিরিক্ত আয়বৃদ্ধি করে আপনাদের শিশু সন্তানদের ঝুঁকিপূর্ণ শিশু শ্রম থেকে সরিয়ে স্কুল মুখি করার লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
স্বাগত বক্তব্য রাখতে গিয়ে শিশুশ্রম নিরসন প্রকল্পের প্রজেক্ট অফিসার রিচার্জ তাপস দাস বলেন, প্রতিটি সদস্যরা নিজেদের সাবলম্বি ও সাহস এবং শক্তি প্রতিষ্ঠিত করতে হলে ব্যাংক একাউন্টের মাধ্যমে সঞ্চয় করতে হবে। এছাড়া আপনারা সবজি চাষ সহ বিভিন্ন ধরনের আয় মুলক কার্যক্রম পরিচালনা করে নিজেদের স্বাবলম্বি করতে হবে। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রোগাম অফিসার দিনো দাস, পলাশ ক্রুশ। উল্লেখ্য ওয়ার্ল্ড ভিশন এই প্রকল্পের মাধ্যমে ৫টি শর্ত সাপেক্ষে সহযোগীতা করছে তা হলো শিশুশ্রম করানো থেকে সন্তানদের বিরত রাখতে হবে, বাল্য বিবাহ করানো যাবে না, মাদকদ্রব্য নেশা সেবন করা যাবে না, মাদক ব্যবসার সাথে কোন ভাবেই জরিত হওয়া যাবে না, নিজেদের পরিবারে ঝগড়া-বিবাদ কলহ করে কখনো আলাদা হওয়া যাবে না।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন এর উদ্দ্যোগে ঝুঁকিপূর্ণ কর্মজীবি শিশুদের স্কুল মুখি করার লক্ষ্যে দরিদ্র পরিবারের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে উপকরণ বিতরণ
ডিসেম্বর ৯, ২০২৪
































