আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে জয়িতাদের সম্মাননা দেওয়া হয়েছে।
আজ সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মীর মো. আল কামাহ্ তমাল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. আখতারুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের নারীরা।
শেষে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য নারী শেফালী খাতুন ও শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী কু্মারী শিমলা রানীকে নির্বাচিত করে জয়িতা সম্মাননা দেয়া হয়।#
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান
ডিসেম্বর ৯, ২০২৪


































