মো. আসতারুল আলম, রানীগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরে গ্রাম্য ডাক্তারদের নিয়ে পিআরপি থেরাপি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সদর উপজেলার রানীগঞ্জ বাজারে নুরানী ক্যাডেট মাদ্রাসায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডায়াবেটিক ফুট কেয়ার এন্ড পি.আর.পি সেন্টার বিডি লিঃ দিনাজপুর শাখা এ মতবিনিময় সভার আয়োজন করেন।
ডা. মতুর্জার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ফাজিলপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন মোস্তাক আহম্মেদ। সভাটি সঞ্চালনা করেন ডা. আবু বক্কর সিদ্দিক রাজু।
ডায়াবেটিক ফুট কেয়ার এন্ড পি.আর.পি সেন্টার বিডি লিঃ এর প্রতিষ্ঠাতা ডা. এ.বি.এম কামরুল হাসান বলেন, পি.আর.পি থেরাপি হলো আধুনিক চিকিৎসা। বর্তমানে বহু ডায়াবেটিস রোগী ফুট ইনফেকশনে আক্রান্ত হচ্ছে। যা সহজে সারতে চায় না। পরবর্তীতে পা এর আঙ্গুল অথবা পা এর একটি অংশ কেটে ফেলা হচ্ছে। কিন্তু পি.আর.পি থেরাপি দিয়ে সেই ইনফেকশনটি সারানো সম্ভব। এটি এখন দিনাজপুরেই সম্ভব। তাই আপনারা এ ধরনের কোনো রোগী পেলে, তাকে পি.আর.পি থেরাপি নেওয়ার পরামর্শ প্রদান করবেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরের রানীগঞ্জে স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ডিসেম্বর ৪, ২০২৪


































