ফজিবর রহমান বাবু, দিনাজপুর :
দিনাজপুরে কচিকাচা শিক্ষার্থীদের নাচ, গান ও ছড়া আবৃত্তিসহ আনন্দঘন পরিবেশে “নিউক্লিয়ার ইন্টারন্যাশনাল স্কুল” এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সদর উপজেলার বড়বন্দরস্থ স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের বর্তমান, প্রাক্তন ও নবাগত শিক্ষার্থীরা বিভিন্ন ছড়া, নাচ ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন। এরপর আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর মনোরঞ্জন রায়।
নিউক্লিয়ার ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক সুমন কুমার বর্মনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসউদ আলম, রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, কালিয়াগঞ্জ এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল সরকার, উমরপাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মলা রায় প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের শিক্ষিকা রেখা পারভিন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে “নিউক্লিয়ার ইন্টারন্যাশনাল স্কুল” এর সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী
নভেম্বর ৩০, ২০২৪
































