গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের ঘোড়াঘাট সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। জানা যায়, আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুর ২টায় ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের লুৎফর রহমান (৪০) তার মোটরসাইকেল যোগে বাড়ী থেকে রানীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় বগুড়া-দিনাজপুর সড়কে ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ী নামক স্থানে ব্যাটারী চালিত ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। ওই সময় বগুড়া থেকে দিনাজপুর গামী ট্রাক লুৎফর রহমানকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ঘোড়াঘাট থানার পুলিশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠিয়েছে।
আমন্ত্রণ/এসিজি
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নভেম্বর ৩০, ২০২৪
































