মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর জেলা যুবদলের নির্দেশে সদর উপজেলার ৮ নং শংকরপুর ইউনিয়নে ষষ্ঠদিনের মত পাঁচকুর বাজারের সকল স্থানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণের সূচনা করেন দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১ নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা, জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম আকতার, যুগ্ম আহবায়ক রেজা, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল ও সাধারণ সম্পাদক মামুন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে ষষ্ঠ দিনের মতো তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত
নভেম্বর ২৬, ২০২৪


































