আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টায় মতবিনিময় সভা করেছেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহানুর রহমান, থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা একেএম খন্দকার মহিব্বুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, পৌর সভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আতিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা বেগম, মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহিদ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো. রজব আলী প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
নভেম্বর ২২, ২০২৪
































