আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রউফ এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় শিক্ষক কমন রুমে আয়োজিত সহকারী অধ্যাপক মো. আব্দুর রউফ এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস।
সহকারী অধ্যাপক মো. মোকার্ম হোসেন বিদ্যুৎ এর সঞ্চালনায় আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. সাইখুল ইসলাম চৌধুরী, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাধব চন্দ্র রায় ও সহকারী অধ্যাপক মিনা দেবী।
এছাড়াও বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মো. আলতাফ হোসেন স্বপন, সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক চন্দনা রানী মন্ডল প্রমুখ।
এ সময় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাসহ কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে সহকারী অধ্যাপক এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নভেম্বর ২০, ২০২৪
































