মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর):
দিনাজপুরের চিরিরবন্দরে ব্রীজের নিচ থেকে বিদ্যালয় দপ্তরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার পুনট্ট্রি ইউনিয়নের দক্ষিণ বিশ^নাথপুর শ^শান ঘাটের পাশে ব্রীজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহাদত হোসেন (৫৮) উপজেলার পুনট্টি ইউনিয়নের পাটুল গ্রামের মৃত ডা. খজিরউদ্দিনের ছেলে এবং আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দপ্তরী পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, জনৈক পথচারী সকালে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্রীজের নিচে একটি বাইসাইকেল দেখতে পেয়ে এগিয়ে গেলে মরদেহটি দেখতে পেয়ে অন্যান্য লোকজনকে জানান। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের উদ্ধার করে।
আমবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলী শাহ বলেন, স্কুলের পাশর্^বতি আমবাড়ি বাজার হতে কাঁচাবাজার করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।
থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মালেক মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের কোন টাকা, মোবাইল ফোন ও মালামাল খোয়া যায়নি। মরদেহের সুরতহাল করে পরিবারের আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
চিরিরবন্দরে ব্রীজের নিচ থেকে দপ্তরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নভেম্বর ১৯, ২০২৪


































