আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) :
জয়পুরহাটের পাঁচবিবির মোহাম্মদপুর ইউপির আমিরপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে নাজমুল হুদার জমি থেকে কেটে রাখা ধান চুরি করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকারের আশায় থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী নাজমুল।
অভিযোগে জানা যায়, উপজেলার পূর্ব কৃষ্ণপুর মৌজায় ১৮’শতক জমি ক্রয় সূত্রে অনেক বছর থেকে ভোগ দখল করে আসছিল আমিরপুর গ্রামের আজাহার আলী মন্ডলের ছেলে নাজমুল। গত মঙ্গলবার (১২ নভেম্বর) নাজমুল জমির ধান কেটে রাখে রাতের আঁধারে কয়েশকুল গ্রামের প্রতিপক্ষ নুরুজ্জামান তার দলবল নিয়ে জমির ধান কেটে চুরি করে নিয়ে যায়। সকালে নাজমুল জমিতে গিয়ে দেখে ধান নেই আশেপাশের লোক মারফত জানতে পারে। বিষয়টি নাজমুল তাদেরকে বলতে গেলে এসময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দেয়।
অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ নুরুজ্জামান বলেন, আমাদের পৈত্রিক জমিতে ধান লাগিয়েছি এবং কেটে বাড়িতে নিয়েছি। নাজমুলের বলেছে রাতে ধান কেটেছি কথাটি সত্য নয়। আমরা দিনের আলোতে ধান কেটেছি। আমাদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ করেছে সম্পূর্ণ মিথ্যা।
এ ব্যাপারে থানার ওসি কাওসার আলী জানান, ধান চুরির অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবিতে কৃষকের জমির ধান চুরির অভিযোগ
নভেম্বর ১৫, ২০২৪


































