বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হবার কারণে ভ‚মি অফিসের গাড়ি চালক মোহাম্মদ শামীমকে চাকরিচ্যুত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় তাকে চাকরিচ্যুত করেন শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) তাসনিমুজ্জামান। শামীম উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, শিবগঞ্জে ভ‚মি অফিসের সহকারী কমিশনারের গাড়িচালক মোহাম্মদ শামীমের দুর্নীতি অনিয়ম নিয়ে এক নারী সংবাদ সম্মেলন করেন। তাতে তিনি ড্রাইভার শামীমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বলা হয় এসিল্যান্ডের ড্রাইভার শামীম প্রভাব খাটিয়ে জিরো থেকে কোটি টাকার মালিক হয়েছে। এতে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপকর্মের তথ্য প্রকাশ পায়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শামীমের বিরুদ্ধে আনা অভিযোগের তথ্য সঠিক কিনা তা যাচাই-বাছাই করার জন্য তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির অনুসন্ধানের মাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হাওয়ায় রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তাসনিমুজ্জামান শামীমকে চাকরিচ্যুত করেন।
আজ সোমবার (৪ নভেম্বরর) এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তাসনিমুজ্জামান জানান, শামীমের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সেবাপ্রার্থীরা আবেদন নিয়ে অফিসে সরাসরি আসবেন। আমি থাকাকালীন সময়ে কোন দালালী ও চাঁদাবাজী চলবে না। শুধু ড্রাইভার শামীম নয়, আমার অফিসের যেকোনো কর্মচারীরা অপরাধের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি


































