দিনাজপুর সংবাদদাতা :
দিনাজপুর জেলা মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর জায়গীরপাড়ার মাদক কারবারী আলতাফুর রহমান শাহকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টহল দল।
মামলার এজাহার সুত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীরের নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার আস্কুরপুর ইউপির ৪নং ওয়ার্ডের শ্রী চন্দ্রপুর জায়গীরপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিন শাহ’র ছেলে মাদক কারবারী আলতাফুর রহমান শাহকে তার নিজ বাসা থেকে ১৫০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আটক করে এসময় অপর তার অপর সঙ্গী মাদক মাদক কারবারী মৃত জবেদ আলীর ছেলে মাহবুবুর রহমান পালিয়ে যায়। এব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, এ এসআই এনায়েতুল হক, সেলিম রেজা, মোছা. হিরা বেগম, গোলাম রব্বানী এই অভিযান পরিচালনা করে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আমাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এসিজি


































