মো. নুর ইসলাম, দিনাজপুর :
দিনাজপুর পৌরসভার অধীনস্থ ১২ টি ওয়ার্ডে শহরের বিভিন্ন এলাকায় রয়েছে বড় বড় বিলবোর্ড সেই বিলবোর্ড গুলোর পৌরসভায় বাৎসরিক ট্যাক্স প্রদানের কথা থাকলেও ট্যাক্স প্রদান করা হচ্ছে না বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন।
১৫ থেকে ১৬ বছর ধরে প্রতিবছরে কোটি কোটি টাকা এই বিভাগ থেকে পৌর আয়ের একটি অংশ বঞ্চিত হচ্ছে। বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন পৌরবাসী। পৌরসভা এলাকায় বিভিন্ন কোচিং সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন কোম্পানির ফেস্টুন ব্যানার বিলবোর্ড এবং ওয়াল লিখনের মাধ্যমে অসাধু ব্যবসায়িদের জমজমাট ব্যবসা হিসেবে বেছে নিয়েছে এক শ্রেনির ব্যবসায়ি।
বিশ^স্থ সূত্রে জানা যায়, যে বিভিন্ন কোম্পানি প্রতি বছরে একটি বাৎসরিক ট্যাক্স বাবদ কিছু নগদ অর্থ পৌরসভার কিছু কর্মচারীদের সাথে যোগাযোগের মাধ্যমে রশিদ বিহীন চুক্তি করে চলেছে এই বিজ্ঞাপন দাতা। পৌরসভার কিছু কর্মচারী ও কর্মকর্তাদের পকেটে বিল বোর্ড, ব্যানার, ফেস্টুন ও ওয়াল লিখন এর ট্যাক্স বাবদ নগদ অর্থ চলে যায় । বিষয়গুলো ছোট করে দেখবার কোন কারণ আছে বলে মনে হয় না। প্রতি বছর কোটি টাকার রাজস্ব হারাচ্ছে দিনাজপুর পৌরসভা।
আমন্ত্রণ/এসিজি

































