মোরশেদ উল আলম, চিরিরবন্দর :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মো. আখতারুজ্জামান মিয়ার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একইসাথে চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে।
আদালত সুত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলার গত ২৯ অক্টোবর ২৩ এ দিনাজপুর দশমাইল হতে রংপুর মহাসড়কের উপজেলার রাণীরবন্দরে রাস্তা ব্যারিকেড দিয়ে যানবাহন ভাংচুরের চেষ্টার অভিযোগে পুলিশের দায়ের করা একটি নাশকতা মামলায় তিনি মহামান্য হাইকোর্ট হতে জামিনপ্রাপ্ত হয়ে গতকাল ২৫ ফেব্রæয়ারী রবিবার দিনাজপুর নি¤œ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে ও একইসাথে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরে আলম সিদ্দিকী নয়নও আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। এসময় আইনজীবিদের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সাবেক সংসদ সদস্যের ডিভিশন মঞ্জুর করেন। সাবেক সংসদ সদস্যের আদালতে আত্মসমর্পণ করার সংবাদ চিরিরবন্দরে জানাজানি হলে সকাল থেকেই আদালতে কয়েক হাজার নেতাকর্মী জমায়েত হন। তাঁকে জেল হাজতে নেয়ার সময় বিএনপির নেতাকর্মীরা ব্যাপক ¯েøাগান দিতে থাকেন। দায়িত্বরত পুলিশ প্রিজন ভ্যানে করে দ্রæত আদালত চত্বর ত্যাগ করেন।
এামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর ২৩ এ দিনাজপুর দশমাইল হতে রংপুর মহাসড়কের উপজেলার রাণীরবন্দরে রাস্তা ব্যারিকেড দিয়ে যানবাহন ভাংচুরের চেষ্টার অভিযোগে চিরিরবন্দর থানার এসআই নিতাই চন্দ্র রায় বাদি হয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আখতারুজ্জামান মিয়াসহ বিএনপি জামায়াতের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক নেতাকর্মীর নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(৩) ধারায় একটি নাশকতা মামলা দায়ের করে। যার মামলা নং ৩০, তারিখ ৩০-১০-২৩।


































