মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৮ ফেব্রুয়ারি রাত ২১০০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি’র একটি টহল দল কর্তৃক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩৩২ হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষ্মীপুর নামক স্থান হতে নিম্নেবর্ণিত ২ জন আসামীসহ ১০২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল আটক করা হয়।
আটককৃতরা হলেন আব্দুল মান্নান (৩৮), পিতা-মৃত লালু মিয়া ও শ্রী কার্তিক চন্দ্র রায় (৩০), পিতা-মৃত অলিন চন্দ্র রায়। উভয়ের বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মাহেরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে।আটককৃত আসামীদেরকে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মোটরসাইকেলসহ বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল এর সর্বমোট সিজার মূল্য-১,১০,৬০০/-(এক লক্ষ দশ হাজার ছয়শত) টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
উল্লেখ্য, ৪২ বিজিবি কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবি’র অভিযানে আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
































