গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর):
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পানামা পোর্টের ভিতরে বাংলা ট্রাকে ব্লিচিং পাউডার লোড করার সময় আগুন ধরে। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রেনে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। রোববার (২৪ আগস্ট) বিকালে হিলি পানামাপোর্টের ভিতর বাংলা ট্রাকে ব্লিচিং পাউডার গুডাউন থেকে লোড করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
হাকিমপুর ফায়ার সার্ভিসের ভারপাপ্ত অফিসার ইনচার্জ আবুল কাশেম বলেন, আমরা খবর পাই যে, হিলি পানামা পোর্টের ভিতরে আনুমানিক ৪ টার সময় পণ্যবাহী ট্রাকে ব্লিচিং পাউডার লোড করার সময় আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এতে প্রায় ৩০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
আমন্ত্রণ/এসিজি


































