আমন্ত্রণ প্রতিবেদক :
বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আল আমিন হোসেন (৩৮) ও সুমন হোসেনকে (২১)নামের দুই বাংলাদেশি নাগরিককে শুক্রবার (২৭ জুন) রাতে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আল আমিন হোসেন (৩৮) ও সুমন হোসেনকে (২১) হস্তান্তর করা হয়।
জানা যায়, শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিএসএফের ভারত হিলি ক্যাম্প কমান্ডার সৌরভ কুমার বিজিবির বাংলাদেশ হিলি ক্যাম্প কমান্ডার অসিম কুমারের কাছে দুই বাংলাদেশীকে হস্তান্তর করেন।
আল আমিন হোসেন ঢাকার সাভার উপজেলার আইচানোরাদ্দা গ্রামের ইব্রাহিম দুলালে ছেলে ও সুমন হোসেন দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মিশন রোডের শহিদুল ইসলামের ছেলে। তাদের দুইজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের পূর্বক হাকিমপুর থানায় সোপর্দ করে বিজিবি।
আল আমিন দেড় বছর আগে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ও সুমন গত বৃহস্পতিবার দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভরাতে প্রবেশ করেছিল। শুক্রবার দুপুরে ভারতের বালুরঘাট এলাকা থেকে তাদের আটক করেছিল বিএসএফ।
আমন্ত্রণ/এসিজি
হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
জুন ২৮, ২০২৫
































