গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রেসক্লাব কার্যালয়ে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকদের কর্মজীবনের নানা দিক তুলে ধরে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
দোয়া মাহফিলে হাকিমপুর উপজেলা ভুমি সহকারী কমিশনার সাব্বির হোসেন, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ারা হোসেন, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, আলতাফ হোসেন, সাপ্তাহিক জিরোপয়েন্ট পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহিনুর ইসলামসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, হাকিমপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের অবদান স্মরণে রেখে প্রতিবছর এ আয়োজন নিয়মিতভাবে করা হবে।
আমন্ত্রণ/এসিজি
হাকিমপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল
সেপ্টেম্বর ১৬, ২০২৫
































