বগুড়া ব্যুরো ও সারিয়াকান্দি প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দিতে ৭ দিন ধরে নাছিম মিয়া (১৪) নামে এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। নাছিম উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী পশ্চিম পাড়া বা গাবতলা পাড়া গ্রামের ওয়াজেল মিয়ার ছেলে। সে উপজেলার ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র।
জানা গেছে, গত রবিবার শবে বরাতের দিন এশার নামাজের পর নাছিম মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়িতে ফিরে আসেনি। এ সময় তার গায়ে নীল রংয়ের জ্যাকেট, পরনে জিন্সের প্যান্ট এবং পায়ে হলুদ বার্মিসের স্যান্ডেল ছিল। নাছিমের গায়ের রং শ্যাম বর্ণের। তারপর নাছিমকে আর কোথাও খুঁজে না পেয়ে এ বিষয়ে নাছিমের বাবা ওয়াজেল মিয়া গত সোমবার (২৬ ফেব্রæয়ারি) সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, থানার হারানো ডায়েরি অনুযায়ী শিক্ষার্থীকে খুঁজে বের করতে আমাদের পুলিশেন তদন্ত চলমান রয়েছে।
সারিয়াকান্দিতে ৭ দিন ধরে শিক্ষার্থী নিখোঁজ
মার্চ ৩, ২০২৪

































