সান্তাহার (বগুড়া) সংবাদদাতা :
চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী অন্ত:নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনের অদুরে আটক পড়ে ট্রেন।এতে বিপাকে পড়েন শত শত ট্রেন যাত্রী।
আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ১০টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে যাবার পরপর আউটার সিগন্যালে কাছে এ ঘটনা ঘটে। বেলা ১ টা পর্যন্ত ইঞ্জিন মেরামত না হওয়ায় সেখানেই আটকা থাকে ট্রেনটি।
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সহকারি চালক (এএলএম) আবুল কালাম আজাদ জানান, ট্রেনটি সান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসার পর স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছেলে ইঞ্জিনের ফুয়েল লাইন পুড়ে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ আবস্থায় ট্রেনটি সেখানেই আটকা পড়ে।
সান্তাহার রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার মৌসুমি আক্তার জানান, ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি আউটার সিগন্যালের কাছে আটকা পড়ে। ট্রেনটির সান্তাহার পৌছার নিদ্দিষ্ট সময় সকাল পৌঁনে নয়টায় হলেও সেটি প্রায় এক ঘন্টা বিলম্বে সান্তাহার স্টেশনে পৌছে। সান্তাহার স্টেশনে যাত্রী নামা উঠার পর স্টেশন থেকে পৌনে ১০টার দিকে রাজশাহি অভিমুখে ছেড়ে যাওয়ার পরপর আউটার সিগন্যালের কাছে হটাৎ করে ইঞ্জিন বিকল হয়ে সেখানেই ট্রেন আটকা পড়ে। পরে ইশ্বরর্দী থেকে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি রাজশাহী অভিমুখে ছেড়ে গেছে।
আমন্ত্রণ/এসিজি


































