বগুড়া ব্যুরো :
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন বগুড়া।আজ রোববার (১০ আগস্ট) দুপুরে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের জিরোপয়েন্ট সাতমাথায় গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে আদালতে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামিদের ধুমপান ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিক নেতারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ। এছাড়া দৈনিক সাতমাথা’র সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন, সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদী, ইনকিলাবের উত্তরাঞ্চল প্রধান মহসিন আলী রাজু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, বিএনপি নেতা মাহবুবুর রহমান হারেজ, নয়াদিগন্তের বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন ও এফ শাহজাহান, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রাহাত রিটু, নির্বাহী সদস্য সাহেদুজ্জামান সিরাজ বিজয়, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, সাপ্তাহিক দিনক্ষণের সম্পাদক প্রবাল খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌসুর রহমান, দৈনিক প্রত্যাশা প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ইকবাল হোসেন এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার প্রতিক ওমরসহ আরও অনেকে।
আমন্ত্রণ/এসিজি


































