বগুড়া ব্যুরো :
নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা ২০ দিনে দেড় হাজার মানুষ মারিয়ে পালিয়েছে। সেখান থেকে এ দেশের রাজনীতি বীদদের শিক্ষা নেওয়া উচিত। প্রশাসন জনগণের সেবক অথচ বাংলাদেশের থানা পুলিশ এখনও টাকা ছাড়া মামলা নেন না।
তিনি আরো বলেন, ২১শে ফেব্রুয়ারি) রাতে শিবগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা নাগরিক ঐক্যর আহবায়ক শহিদুল ইসলাম বাড়ী ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হলো। শহিদুল ইসলাম বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শিবগঞ্জের ঘটনায় থানায় মামলা দিলে ৪ থেকে ৫ জন আসামীর নাম থানার ওসি কেটে দিতে বলে। ওসি নাম কাটার কে? আমাকে শিবগঞ্জে আসতে দেওয়া হবে না এই হুংকারের কারণে আমার বাড়ী শিবগঞ্জ, তাই আমি শিবগঞ্জেই এসেছি। আর আমি যদি হুঙ্কার দেই, তাহলে শিবগঞ্জে ভূমিকম্প হবে।
তিনি আরো বলেন, শিবগঞ্জ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাঙ্গে টেলিফোনে কথা হয়েছে। তিনি বিএনপি দলীয় নেতাদের সঙ্গে বসে সমঝোতা করার পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, দেশে সঠিক সময়ে নির্বাচন না হলে মার্শাল ল হবে।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্যর আয়োজনে পৌর নাগরিক ঐক্যর সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যর সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, উপজেলা নাগরিক ঐক্যর সদস্য সচিব আব্দুল বাসেত বাদশা, জেলা নাগরিক ঐক্যের সমন্বয়কারী মতিউর রহমান, নাগরিক ঐক্য নেতা সাইদুর রহমান সাগর, এনামুল হক, সৈকত বিদ্যুৎ, মাহবুব মোর্শেদ হীরা, অমিদ হাসান, হারুনুর রশিদ, সাজু, জেলা নাগরিক যুব ঐক্যর আহব্বায়ক আরিফুল ইসলাম, আজাদুল ইসলাম, আব্দুর রহমান, উপেজলা যুব ঐক্য সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ তুষার, সৈকত আহম্মেদ প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
সঠিক সময়ে জাতীয় নিবাচন না হলে দেশে মাশাল ল জারী হবে- মাহমুদুর রহমান মান্না
ফেব্রুয়ারি ২৮, ২০২৫
































