মো. আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মানবিক সংগঠন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি প্লাবন গুপ্ত শুভ এবং পুলক গুপ্ত এর পিতা এবং ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু এর বড়ভাই ধরম চাঁদ গুপ্ত বুচন (৬৫) গতকাল রোববার (২৬ জানুয়ারি/২০২৫) রাত আনুমানিক ১০ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন ( ওঁ দ্বীব্যান লোকান স্ব গচ্ছা তু)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, একমেয়ে, দুইছেলে, নাতনি, ভাইবোন সহ বহুসংখ্যক আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার (২৭ জানুয়ারি/২০২৫) বেলা ১১ টা ৩০ মিনিটে ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় মহাশ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে তাঁর আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
আমন্ত্রণ/এই
শোক সংবাদ : না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক প্লাবন গুপ্ত শুভ এর পিতা ধরম চাঁদ গুপ্ত বুচন
জানুয়ারি ২৭, ২০২৫


































