বিপুল সরকার সানি, দিনাজপুর :
দিনাজপুর জেলায় ৮ লাখ বৃক্ষরোপনের অংশ হিসেবে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নে ৭ হাজার বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে জেলার সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদের ৭ হাজার বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা সহকারী কমিশনার বোরহান উদ্দিন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা নাহিদ ইসলাম, ইউনিয়নের সচিব মমতাজ উদ্দিন আহম্মেদ, ইউনিয়ন ভুমি কর্মকর্তা দোহা, ইউনিয়ন বিএনপির সভাপতি আজগার আলী, সাধারন সম্পাদক আবেদুল ইসলাম, ইউপি সদস্য (মেম্বার) আমজাদ আলী, হারেজ আলী, নুর আলম, পরিমল রায়, আমজাদ হোসেন, আজাদ, তাই, সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) রশিদা পারভীন, ছায়া রানী রায়, রিনা রানী রায়সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দিনাজপুর জেলার ১০৩টি ইউনিয়নে প্রতিটিতে ৭ হাজার করে ফলজ ও বনজ বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করা হয়েছে। জেলার ১০৩ ইউনিয়নে এই বৃক্ষরোপন কর্মসূচী একযোগে চলছে। এই গাছগুলো বড় হলে আমাদের ছায়া দিবে, অক্সিজেন দিবে এবং ফল দিবে। সেইসাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের উপকার করবে। এজন্য গাছগুলো যাতে করে সকলের যতেœ বেড়ে উঠে এজন্য স্থানীয় সকলকে এসব গাছের প্রতি যতœ নেয়ার আহŸান জানানো হয়।
আমন্ত্রণ/এসিজি
শেখপুরা ইউনিয়নে রোপন করা হচ্ছে ৭ হাজার গাছ
জুলাই ১৯, ২০২৫


































