শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক :
বগুড়া জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের সকল নেতাকর্মী দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবেন তা হলেই আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মা শান্তি পাবে।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়নে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে তিন দিন ব্যাপী জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা ও দোয়া মাহফিল কর্মসূচির ধারাবাহিকতায় এই আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়ারেছ আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ইদ্রিস আলী, আবু সাঈদ, আবু তাহের, কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ সাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশগড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে- অ্যাড. ওহাব
জানুয়ারি ২১, ২০২৫


































