বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক :
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে সোমবার মিঠাপুকুর কেন্দ্রীয় বেনুবন বৌদ্ধ বিহার চত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আওতায় নিবন্ধিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের স্পন্সরশীপ এবং শিশু সুরক্ষা অফিসার মারিয়া মালো’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর রহমান শাহ্।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন আলী মন্ডল, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল, মিঠাপুকুর কেন্দ্রীয় বেণুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুভ মিত্র ভিক্ষু প্রমুখ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আওতায় রানীপুকুর ও দুর্গাপুর ইউনিয়নের নিবন্ধিত ২ হাজার ৭৫০ জন শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এজি
মিঠাপুকুরে নিবন্ধিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ডিসেম্বর ২৩, ২০২৫
































