বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক :
রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর আবাসনের চলাচলের অনুপযোগী রাস্তা ও সরকারি দেওয়া আবাসনের ঘরবাড়ি সংস্কার, রাস্তায় পর্যাপ্ত সোলার বাতির ব্যবস্থার দাবীতে গতকাল সোমবার আবাসন বাসীরা উপজেলা পরিষদ চত্বরে এসে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন, ভূমিহীন আন্দোলনের নেতা বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার আহবায়ক আনোয়ার হোসেন বাবলু, সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, বলদীপুকুর আবাসনে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে বক্তব্য রাখেন, জোবেদা খাতুন, আবুল হোসেন, হায়দার আলী প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
মিঠাপুকুরে আবাসনের ভাঙ্গা রাস্তা ও ঘরবাড়ি সংস্কারের দাবীতে স্মারকলিপি
নভেম্বর ১০, ২০২৫
































