শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর :
দিনাজপুরের বীরগঞ্জে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যা অপসারণ না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন এর আয়োজনে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন মেম্বার ও মহিলা মেম্বার অপসারণ না করার দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এ-সময় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পরবর্তীতে বীরগঞ্জ উপজেলা চত্ত্বর হতে উপজেলা পরিষদ গেট সংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়ক পর্যন্ত মানববন্ধন কর্মসূচি শেষ হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আবু হানিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন, গোলাম রসুল বাচ্চু, সভাপতি, বীরগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন। সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন ও সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম হামিদ সহ বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার ও মহিলা মেম্বারগণ।
আমন্ত্রণ/এসিজি


































