মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুরে ২৫মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
আজ বুধবার ২৫ মার্চ দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা সুলতানা নীলা, মুক্তিযোদ্ধা আহবায়ক আবুল হোসেন,উপজেলা বিএনপির সভাপতি সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহী চৌধুরী রুবেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইট-এর মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। তারা নতুন প্রজন্মের কাছে গণহত্যার ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত সবাই শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।
আমন্ত্রণ/এজি
বিরামপুরে গণহত্যা দিবস পালিত
মার্চ ২৫, ২০২৬


































