আতিউর রহমান, আমন্ত্রণ প্রতিবেদক, বিরল :
দিনাজপুরের বিরলে ট্রেনে কাটা পরে এক মহিলার মৃত্যু হয়েছে। নিহতর পরিচয় তাঁক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দিনাজপুর রেলওয়ে থানার পুলিশ জানায়, সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিরল থেকে বুড়িমারী কমিউটার ট্রেনটি লালমনিরহাটে উদ্দেশ্যে যাওয়ার সময় বিরলের বড়পুকুর নামক স্থানে রেল লাইন পারাপারের সময় মোখলেশপুর (জয়হার) গ্রামের মৃত দুখু মিঞার মেয়ে শিউলি আকতার (৫২) ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এ রিপোর্ট লেখাকালীন নিহতর লাশ জিআরপি থানায় নেয়ার প্রক্রিয়া চলছিল।
আমন্ত্রণ/এসিজি
বিরলে ট্রেনে কাটা পরে নারীর মৃত্যু
সেপ্টেম্বর ১৬, ২০২৪


































