আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
মৌসুমের বৃহৎ একটি ফুটবল টুর্ণামেন্ট দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসাবে জুলাই শহীদ স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আগামী ৭ই সেপ্টেম্বর ২০২৫ রোববার দিনাজপুর গোর-এ শহীদ বড় মাঠে শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টে বিরল উপজেলা ক্রীড়া সংস্থার প্রথম খেলা অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার হাকিমপুর (হিলি) উপজেলার বিপক্ষে।
এই খেলায় অংশগ্রহণের লক্ষ্যে আজ শুক্রবার ৫ সেপ্টেম্বর) সকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার ১২ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভা এলাকার স্থানীয় বাসিন্দা ফুটবল খেলোয়াড়দের মধ্য হতে প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিরল পৌরসভার প্রশাসক ইশতিয়াক আহমেদ।
এ সময় পৌর বিএনপি’র সভাপতি ও বিরল মৌসুমী ক্রীড়া চক্রের আহ্বায়ক লিয়াকত আলী, পৌর বিএনপি’র সহসভাপতি ও সাবেক জিএস ইস্কান্দার হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আলহাজ্ব ফরহাদ হোসেন, সাবেক খেলোয়াড় সাখাওয়াত হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিজোড়া স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক রাজ্জাক হায়দার, বিরল প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আতিউর রহমান, বিরল উপজেলা ছাত্র কল্যাণ সমিতি-ঢাকা এর সাবেক সভাপতি প্রকৌশলী মমতাজুর রহমান মিন্টু, বিরল ফুটবল একাডেমীর সভাপতি সফিকুল ইসলাম আলম, সাধারণ সম্পাদক ও কোচ আহসান হাবিব আপেল, বিরল মৌসুমী ক্রীড়া চক্রের সদস্য সচিব আব্দুল আলীম, বিরল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জহির, নির্বাহী সদস্য মুসলিম হকসহ ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদী ব্যাক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন। শেষে উন্মুক্ত খেলোয়াড় ট্রায়াল অনুষ্ঠিত হয়। আগামীকাল শনিবার বিকাল ৩ টায় বাছাইকৃত খেলোয়াড়বৃন্দের উন্মূক্ত ট্রায়াল পূণরায় অনুষ্ঠিত হবে।
আমন্ত্রণ/এসিজি
বিরলে খেলোয়াড় বাছাই কার্যক্রমের শুভ উদ্বোধন
সেপ্টেম্বর ৫, ২০২৫


































