গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে আজ বুধবার সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনূর ইসলামকে সভাপতি ও রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক করে পুর্নাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, নির্বাহী সভাপতি প্রধান শিক্ষক খন্দকার মেসবাহুল ইসলাম, সহ সভাপতি সহকারী শিক্ষক মো. মেহেদী হাসান ও প্রধান নারগীছ আরা বেগম, নির্বাহী সম্পাদক সহকারী শিক্ষক মোঃ মেহেদী আজাদ, যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক মোছা. নিলুফা নাছরিন সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক মো. শাহারুল ইসলাম।
আমন্ত্রণ/এজি
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাপমারা ইউনিয়ন কমিটি গঠন
মে ২০, ২০২৬
































