আর কে ওসমান আলী, নবাবগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের নবাবগঞ্জে বিরামপুর চরকাই রেঞ্জ কর্মকর্তার নির্দেশে উচ্ছেদ অভিযান চালিয়ে ০.৫০ একর সরকারী রিজার্ভ বনভূমি দখলমুক্ত করে বৃক্ষ রোপন করেছে বনবিভাগ।
আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বিরামপুর চরকাই বনবিভাগ রেঞ্জের ভাদুরিয়া বন বিটের আওতাধীন হরিনাথপুর রিজার্ভ ফরেস্ট মৌজার অফিসপাড়া গ্রামে উচ্ছেদ অভিযান চালিয়ে ০.৫০ একর জমি দখলমুক্ত করে বৃক্ষ রোপন করেছেন ভাদুরিয়া বিটের বিট কর্মকর্তা এরশাদ আলী।এর আগে অবৈধভাবে বন বিভাগের জমি গুলোতে বাঁশের বেড়া,খুটি, কলার গাছ,আম গাছ লাগিয়ে নিজেদের দখলে রেখেছিলেন দখলকৃতরা। উচ্ছেদ অভিযানে ভাদুরিয়া বিটের ফারেসগার্ড ইয়াসিন আরাফাত সহ বিটের অধিনে সকল উপকারভোগীর সদস্যরা অংশ গ্রহন করেন।
ভাদুরিয়া বিটের বিট কর্মকর্তা এরশাদ আলী জানান, দীর্ঘদিন ধরে বনবিভাগের কিছু জমি দখলকারীরা অবৈধভাবে দখল করে রেখেছিলেন, সেখানে বিরামপুর চরকাই রেঞ্জে কর্মকর্তার নির্দেশে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ০.৫০ একর জমিতে বৃক্ষ রোপন করা হয়েছে। এ অভিযান প্রক্রিয়া চলমান থাকবে।
আমন্ত্রণ/এসিজি
বন বিভাগের জমি দখলমুক্ত করে, বৃক্ষ রোপন
এপ্রিল ২৩, ২০২৫
































