বগুড়া ব্যুরো :
বগুড়ায় জেলা আওয়ামী লীগ ও জাসদ কার্যালয়ের পর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এসময় তারা জেলা কার্যালয়ের তালা ভেঙে আসবাবপত্র বাইরে এনে তাদে আগুন ধরিয়ে দেয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) রাত ৯টায় দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শহরের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত সদর থানা থেকে মাত্র কয়েকগজ দূরে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে এই ভাঙচুর চালানো হয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিক্ষুদ্ধ ছাত্র জনতা মিছিল নিয়ে প্রথমে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশ করে ১২ তলা ভবনের নিচতলায় শেখ হাসিনার নাম ফলক হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলে। রাত ৮ টার দিকে স্টেশন রোড, নবাববাড়ি সড়ক দিয়ে দুই শতাধিক ছাত্র- জনতা শ্লোগান দিয়ে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডে বগুড়া জেলা আওয়ামী লীগ অফিস হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
এছাড়াও সাতমাথায় অবস্থিত জাসদ কার্যালয় ভাঙচুরের পর আসবাবপত্র রাস্তায় এনে অগ্নিসংযোগ করা হয়। এসময় তারা জেলা আওয়ামী লীগ অফিসের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভেঙে গুড়িয়ে দেন।
পরে তারা শহরের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত সদর থানা থেকে মাত্র কয়েকগজ দূরে জেলা জাতীয় পার্টি কার্যালয় ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন।বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসার সাথে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
আমন্ত্রণ/এসিজি
বগুড়া জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর অগ্নিসংযোগ
ফেব্রুয়ারি ৭, ২০২৫
































