বগুড়া ব্যুরো :
বগুড়া কারাগারে নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আসামির নাম শহিদুল ইসলাম রতন। তিনি শহরের গোদারপাড়া দক্ষিণ পাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ জানান, শহিদুল ইসলাম রতন আগে থেকে অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। স¤প্রতি কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা ছিল তাকে। গতকাল বিকালেও তাকে নেবুলাইজার দেওয়া হয়েছিল। পরে রাত ২টার দিকে মারা যান তিনি।
জেল সুপার বলেন, শহিদুল ইসলাম রতন এক মাস আগে নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। আসার পর থেকে তিনি নিয়মিত চিকিৎসা পাচ্ছিলেন। সকালে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়া কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
নভেম্বর ১২, ২০২৪
































