বগুড়া ব্যুরো :
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির গ্যাস সঞ্চালনা পাইপলাইনের সংস্কার কাজের জন্য আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রম্নয়ারি) রাত ৮টা থেকে পরবর্তী তিন দিন বগুড়াসহ চার জেলায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড (পিজিসিএল) কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জের হাটিকুমরম্নল ইন্টারচেইঞ্জ এলাকায় অবস্থিত জিটিসিএল এর ৩০ ইঞ্চি ব্যাসের গ্যাস সঞ্চালনা পাইপলাইনের ১ দশমিক ৩২ কিলোমিটার অংশ প্রতিস্থাপন কাজের টাই-ইন/হুক আপের জন্য (১৫ ফেব্রম্নয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রম্নয়ারি সকাল ৮টা পর্যন্ত) পিজিসিএল অধিক্ষেত্রাধীন এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য পিজিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ করে পিজিসিএল : গ্যাস সরবরাহ বন্ধের এলাকাগুলো হলো- বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলা, রাজশাহী সিটি কর্পোরেশন, সিরাজগঞ্জ সদর, উলস্নাপাড়া ও শাহজাদপুর উপজেলা, পাবনা সদর, বেড়া, সাঁথিয়া ও ঈশ্বরদী উপজেলা।
বগুড়াসহ উত্তরের চার জেলায় তিনদিন গ্যাস সরবরাহ বন্ধ
ফেব্রুয়ারি ২২, ২০২৪

































