বগুড়া ব্যুরো :
বগুড়ার শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার ওরফে টোকাই সাগর ও তার সহযোগী স্বপন হোসেন হত্যকান্ডে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন বাজার বস্তি এলাকায় এবং কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন, শাজাহানপুর উপজেলার সাবরুল বাগিনাপাড়া এলাকার আব্দুল হামিদ কারিমুল্লাহর ছেলে মো. জলিল (৩০) এবং একই এলাকার ঠাÐুর ছেলে মো. সাগর (২৫)। এদের মধ্যে সাগর হত্যাকাÐে জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।
আজ মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। এর আগে, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোট মন্ডলপাড়ায় একটি পোল্ট্রি ফার্মের সামনে রাস্তার পাশ থেকে সাবরুল এলাকার শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবকলীগ কর্মী সাগর বাহিনীর প্রধান সাগর তালুকদার ও তার সহযোগী স্বপন হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় অপর এক সহযোগীর কাটা হাতও উদ্ধার করা হয়।
নিহত সাগর তালুকদার শাবরুল হাটখোলাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং নিহত স্বপন হোসেন একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহত সাগরের বোন গত ২৬ সেপ্টেম্বর আশেকপুর ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবকলীগ নেতা হযরত আলীকে প্রধান আসামী করে ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে গাজীপুরে অভিযান পরিচালনা করে জলিল ও সাগরকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই এজাহারনামীয় আসামি। এদের মধ্যে সাগর আদালতে হত্যকান্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছেন। এ মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের কর্মী সন্ত্রাসী সাগরসহ দুই হত্যার ঘটনায় গ্রেপ্তার ২, সাগর হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন
অক্টোবর ১, ২০২৪


































