বগুড়া ব্যুরো :
বগুড়ার শাজাহানপুরে স্কুলশিক্ষার্থীকে উত্ত্যক্ত (ইভ টিজিং) করার সময় হাতেনাতে দুজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জান্নাতুল নাইম তাঁদের জেল-জরিমানা করেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার মাদলা মালিপাড়া রামচন্দ্রপুর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্তরা হলেন, শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের পেরিরহাট এলাকার চকমোমিন গ্রামের শাকিল আহম্মেদ এবং একই এলাকার নাজমুল হক শিশির। এর মধ্যে শাকিল আহম্মেদকে ১০ দিনের বিনাশ্রম কারাদÐ ও নগদ ৫০০ টাকা অর্থদÐ দেওয়া হয়। অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়। পরে অভিযুক্ত অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করলে তাঁকে অতিরিক্ত তিন দিনের কারাদÐ থেকে অব্যাহতি দেওয়া হয়। আর নাজমুল হক শিশিরকে সাত দিনের বিনাশ্রম কারাদÐ ও ৫০০ টাকা অর্থদÐ করা হয়। অনাদায়ে আরও দুদিনের অতিরিক্ত বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়। শিশির অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করলে তাঁকেও দুদিনের কারাদÐ থেকে অব্যাহতি দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার সময় শাকিল ও শিশিরকে হাতেনাতে আটক করা হয়। আদালতের কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তাঁরা। জান্নাতুল নাইম আরও বলেন, পরে আদালত দÐবিধি, ১৮৬০-এর ৫০৯ নম্বর ধারার অপরাধমতে তাঁদের জেল-জরিমানা করেন।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় স্কুলশিক্ষার্থীকে ইভটিজিং, দুজনের জেল-জরিমানা
ফেব্রুয়ারি ২০, ২০২৫
































