বগুড়া ব্যুরো:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ নেতা বিরেন চন্দ্র মহন্ত (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটায় দিকে শাজাহানপুর উপজেলার চকজোড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিরেন চন্দ্র মহন্ত শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও চকজোড়া হিন্দুপাড়া এলাকার মৃত হরেন চন্দ্র মহন্তের ছেলে।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা রয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
































