বগুড়া ব্যুরো:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিমুল হত্যার অভিযোগে বগুড়া পৌর সভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, ও যুবলীগের বহিস্কৃত নেতা কারাবন্দি আব্দুল মতিন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (৭ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলী আদালতের বিচারক মেহেদী হাসান আবেদন শুনানী শেষে ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই তনয় কুমার মন্ডল আসামি আব্দুল মতিন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ৪ আগস্ট বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া শহরের ঝাউতলা বড়গোলা সড়কের উপর আন্দোলনরত ছাত্র জনতার মিছিলে আসামিরা হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ, মারপিট গুলি ছুরে বগুড়া শহরের বৃন্দাবনপাড়া দক্ষিণ পাড়ার শিমুলকে হত্যা করে।
নিহত শিমুলের স্ত্রী শিমু বেগম বাদি হয়ে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বগুড়া জেলা সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু সহ নিষিদ্ধ ঘোষিদ্ধ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী ১৩৫ জন নেতা কর্মী নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ৩০০/৪০০ জন আসামি করে এই মামলা দায়ের করেন।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় শিমুল হত্য মামলায় যুবলীগ নেতা মতিন ২ দিনের রিমান্ডে
অক্টোবর ৮, ২০২৫


































