বগুড়া ব্যুরো :
বগুড়ায় ঈদ সামগ্রীর উপহার নিয়ে রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় শহরের মম ইন এর সামনে রংপুর-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতের নাম খুকলে বেওয়া (৬৫)। তিনি গাবতলী উপজেলার মৃত শাহেদ আলীর স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি মনোয়ারুজ্জামান।
জানা গেছে, বিকেলে মন ইন এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছিল। সেটা নিতে গাবতলী থেকে এসেছিলেন খুকলে বেওয়া। উপহার সামগ্রী নিয়ে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হওয়ার সময় রংপুরগামী একটি দ্রæতগামী বাসচাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী রাসেল আহম্মেদ জানান, মহাসড়কের ডিভাইডারে যত্রতত্র কাটা রেখে লোকজন যাতায়াত করছে। এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আজ চোখের সামনে গরীব বৃদ্ধা প্রাণ হারালেন শুধুমাত্র মহাসড়কে এই যত্রতত্র কাটা জায়গা রাখার জন্য।ওসি মনোয়ারুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের কাছে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় ঈদ উপহার নিয়ে ফেরার সময় বাসচাপায় নারী নিহত
মার্চ ২৯, ২০২৫


































