বগুড়া ব্যুরো :
বাংলাদেশে হিন্দুত্ববাদী ইসকন নিষিদ্ধ এবং মুর্শিদপুর দরবার ও মসজিদে হামলা-লুটপাটকারীদের দ্রæত শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে।
আজ শনিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে শহরের সাতমাথায় আহলে সুন্নাত ওয়ালা জামায়াত বগুড়া জেলা এই মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন মুফতি মাওয়ালা আব্দুল কাদের সিদ্দিকি নুরু, মুফতি মহিউদ্দিন আব্দুল বারি চিশতি, ক্বারী সৈয়দ মেহেদী হাসান সাব্বিরসহ অন্যান্যরা ।
এ সময় তারা বলেন, ধর্মীয় ব্যানারে বাংলাদেশে হিন্দুত্বাবাদী ইসকন অপরাধমূলক কাজ করছে। তাদের নিষিদ্ধ করতে হবে। বিশ্বে নবী-রাসুল, ওলি আউলিয়াদের হাত ধরে ইসলাম বিকশিত হয়েছে। ইসলাম প্রচারে তাদের ভ‚মিকা অপরিসীম। তারা ইসলামের প্রাণশক্তি। অথচ একদল মানুষ না বুঝে বিভিন্ন মসজিদ ও দরবারে হামলা করছে। আমরা তাদের দ্রæত শাস্তির দাবি জানাচ্ছি।
আমন্ত্রণ/এসিজি


































