আমিনুল ইসলাম
<span;>দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনারসহ বিভিন্ন কর্মসূচির মধ্য বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
<span;>মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গণ মাঠে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন
<span;>আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এ সময় উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষকসহ একাদশ,দ্বাদশ,অনার্স সম্মান ও অনার্স পার্স কোর্সের শিক্ষার্থীরা।
<span;>পরে আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি জাতীয় পতাকা এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলতাফ হোসেন ক্রীড়া পতাকা উত্তোলন করেন।
<span;>জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন শেষে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের অননান্য কার্যক্রম শুরু করা হয়।
<span;>উদ্বোধনের পর কলেজের শিক্ষার্থী ফারুক হাসানের মশাল প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
<span;>কলেজ প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজ মসজিদের হুজুর এবং গীতা পাঠ করেন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মৌমিতা রায় মেঘলা।
<span;>কলেজ প্রাঙ্গণ মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলতাফ হোসেন।
<span;>এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
<span;>বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৫টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
<span;>এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। কলেজের গৌরবজনক ইতিহাসে নতুনমাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে।
<span;>কলেজের বিশাল মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছে।##
<span;>
ফুলবাড়ী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ২৩, ২০২৪


































