আমন্ত্রণ ডেস্ক :
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়মের অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান পৌর শহরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
অভিযানে পৌর শহরের আল-শিফা অ্যাডভান্সস মেডিকেয়ার অ্যান্ড ল্যাব, মা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিক কর্ণার এবং নিউ সিটি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হক বান্না ও ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বলেন, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়ার পর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানগুলোর কাগজপত্রে অসঙ্গতি এবং প্যাথলজি পরীক্ষার উপকরণে ত্রæটি পাওয়া যাওয়ায়, ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
জুন ২৮, ২০২৬
































