আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে ডেভিলহান্ট-২ এর অংশ হিসেবে অভিযান চালিয়ে সুকান্ত সরকার (৫২) নামে এক আওয়ামী নেতাকে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সুকান্ত সরকারের মালিকানাধীন শুভ ব্রিকস ইটভাটা থেকে তাকে গেপ্তার করেছে। সুকান্ত সরকার উপজেলার আলাদিপুর ইউনিয়নের গিরিধরপুর গ্রামের স্বর্গীয় গোপেশ্বর সরকারের ছেলে এবং আলাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শাহ জানান, রাতভর বিশেষ অভিযানে আওয়ামী লীগের নেতা সুকান্ত সরকারকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাকে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক শাহেদ ইসলাম, যুবদলকর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত ৬ ফেব্রæয়ারি পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে সুকান্ত সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা সুকান্ত গ্রেপ্তার
ডিসেম্বর ২৫, ২০২৫


































