আমন্ত্রণ ডেস্ক :
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান শাহ্ কামরুকে (৫৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) রাত ৮টার দিকে ফুলবাড়ী পৌর বাজারে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কামরুজ্জামান শাহ্ কামরু পৌরএলাকার সুজাপুর গ্রামের মৃত খোরশেদ আলী শাহ্ এর ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সাবেক জেলা পরিষদের সদস্য।
গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়েরকৃত বিষ্ফোরক মামলার তদন্তেপ্রাপ্ত আসামী হিসবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ।
উল্লেখ: চলতি বছরের গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করেন। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত ৬ ফেব্রæয়ারি পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা কামরু গ্রেফতার
জুলাই ২, ২০২৫
































