গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হিলিতে পুকুরে গোসল করতে গিয়ে শাওন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বোয়ালদাড় ইউনিয়নে শূল্যপাড়া নিজ বাড়ির পাসে একটি গাছে উঠে পুকুরে ঝাঁপ দিয়ে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়। মৃত্যু ব্যক্তি বোয়ালদাড় ইউনিয়নের শফিকুলের ছেলে শাওন
স্থানীয়রা বলেন, এলাকার অনেক ছেলে একসাথে পুকুরে গোসল করে। এবং পুকুরে পাসে একটি গাছে উঠে পুকুরে ঝাঁপ দেয়। এসময় শাওন গাছে উঠে পুকুরে ঝাঁপ দিলে সাঁতার না জানা কারণে তার মৃত্যু হয়।
হাকিমপুর উপজেলার বোয়ালদা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজমুল হোসেন বলেন, মোবাইলের মাধ্যমে জানতে পারি পুকুরে গোসল করতে গিয়ে শাওন নামে এক শিশুর মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবারে নেমে এসে শোকের ছায়া।
আমন্ত্রণ/এজি
পুকুরে গোসল করতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন শাওন
জুন ৯, ২০২৬


































